• আজ- শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার  শ্যামনগরে ঝুরঝুরি খাল জবরদখল, জলাবদ্ধতায় বিপাকে রমজাননগরের হাজারো কৃষক

কয়রায় পুলিশের অভিযানে ৫৩ হরিণের মাংস ও অবৈধ চিংড়ি মাছ জব্দ

রিপোর্টারঃ / ৮৬২ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ১৯ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিনিধি কয়রা খুলনাঃকয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৩ কেজি হরিণের মাংস ও ৩২০ কেজি বিষ প্রয়োগ করে মারা অবৈধ চিংড়ি মাছ জব্দ করেছে । এ সময় ১ জন চিংড়ি মাছ পাচারকারীকে আটক করা হয়েছে। গতকাল ১৯ জুলাই ( বুধবার ) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের শাকবাড়িয়া খালের কিনারে অভিযান চালিয়ে এ মাংস উদ্ধার করেছে পুলিশ। অভিযান জানতে পেরে তিনটি বস্তায় হরিণের ওই মাংস খালের কিনারে ফেলে পাচারকারীরা খালে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। অভিযানকালে উপস্থিত ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম), এসআই বাবুন ও এএসআই মিহির মজুমদার সহ সঙ্গীয় ফোর্স। এর কিছুক্ষণ পরই পৃথক আরেকটি অভিযানে সুন্দরবনের খালে বিষ প্রয়োগ করে শিকার করা ৩২০ কেজি চিংড়ি জব্দ করেছে পুলিশ। উপজেলার কাশিরহাটখোলা এলাকায় এ অভিযান চালানো হয়। এসব চিংড়ি পরিবহনের সময় বিনন্দ বৈদ্য (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে উপজেলার মদীনাবাদ গ্রামের পুলিন বৈদ্যর পুত্র। এ সময় অভিযানকালে উপস্থিত ছিলেন কয়রা থানার এসআই ফরিদ, কাটকাটা পুলিশ ফঁাড়ির এসআই সবুজ সহ পুলিশ সদস্যরা। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম) বলেন, উদ্ধার করা হরিণের ৫৩ কেজি মাংস আইনি প্রক্রিয়া শেষে মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে। আর চিংড়ি সহ আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলার পর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর