• আজ- রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার 

শ্যামনগরে সিসিডিবি-এনগেজ প্রকল্পে মিডিয়া প্রতিনিধি ও নারী সদস্যদের নিয়ে মিডিয়া ওয়ার্কশপ

রিপোর্টারঃ / ৬১৪ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ১২ জুলাই, ২০২৩

 

পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর (সাতক্ষীরা) থেকেঃ সিসিডিবি একটি উন্নয়ন ও সেবামুলক বেসরকারী সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে সেবামুলক কাজ করে চলেছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্যে ১২ জুলাই সকাল ১০:০০ টায় শ্যামনগর উপজেলার পরিষদ হল রুমে মিডিয়া প্রতিনিধি ও প্রকল্পের নারী সদস্যদের নিয়ে মিডিয়া ওয়ার্কশপ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনগেজ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফারিদা খাতুন, প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব(ডলি), শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি আকবর কবির , সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, সুন্দবন প্রেস ক্লাবের সভাপতি মোঃবিল্লাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের প্রতিনিধিরা, সিসিডিবির প্রবীর দাস , এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যরা ।

প্রধান অতিথি বলেন, নারীরা আরওে এগিয়ে যাক। নারীদের নিয়ে এমন উদ্যোগ নেওয়ার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাই।সভাপতি মিডিয়া ওয়ার্কশপর সুফল ও প্রয়োজনীয়তা সর্ম্পকে আলোচনা করেন। তিনি নারীরা কিভাবে এ্যাডভোকেসি ও লবি করে নিজেদের ও সমাজের উন্নয়ন করা যায় সে বিষয়ে আলোচনা করেন।সদস্য অর্পণা মল্লিক বলেন, আমরা পুরুষের পাশাপাশি কাজ করছি এবং উন্নয়নমূলক কাজের এই গল্পগুলো যেন সাংবাদিকরা মিডিয়ায় তুলে ধরে। আমাদের পাশে থাকার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাই।প্রশিক্ষণে এ্যাডভোকেসি কি, সহিংসতার কারন ও প্রতিরোধে করনীয়, নারীর ক্ষমতায়নে এ্যাডভোকেসি পরিকল্পনা প্রনয়ন এবং নারীর অধিকার, নারী নেতৃত্ব ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর