• আজ- বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা

শ্যামনগরে আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টারঃ / ৬৭৭ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা ও পুষ্টপোষকতায় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে র‍্যাবের সক্রিয় অংশগ্রহণে সুন্দরবন আজ জলদস্য মুক্ত। প্রধানমন্ত্রী গত ১ নভেম্বর ২০১৮ তারিখে সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। বর্তমানে সুন্দরবনে জলদস্যু মুক্ত। জেলেদের উপার্জনের ভাগ বর্তমানে কাউকে দিতে হচ্ছে না। মাওয়ালী,বাওয়ালী,বনজীবি, বন্যপ্রাণী এখন সবাই নিরাপদে বিশেষ করে মৎস্যজীবিরা। বর্তমানে আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছে। তাদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণ মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনায় বিষয়টি চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদ-উল- ফিতর উপলক্ষে সোমবার (১৭এপ্রিল) দুপুরে র‍্যাব ‍ফোর্সেস ডিজির পক্ষ হতে আত্মসমর্পন কারি ২৭টি বাহিনীর ২৮৪ জন জলদস্যুকে ঈদ উপহার প্রদান করা হয়। তার মধ্যে সাতক্ষীরা জেলার মুন্সিগঞ্জে ৫৪ জনকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রির মধ্যে ছিল চাউল, সয়াবিন তেল, ঘি, সেমাই, চিনি,গুড়াদুধ, লবন, কিসমিস,জিরা, এলাজ,দারুচিনি,পেয়াজ,আলুও বাদাম। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব ৮এর এ এস পি তায়জুল ইসলাম,ডি এ ডি এনামুল হক,ও এস আই উজ্জ্বল কুমার বিশ্বাস প্রমুখ। ঈদ সামগ্রী বিতরণ শেষে র‍্যাব ৮এর এ এস পি তায়জুল ইসলাম আত্মসমর্পণকৃত জলদস্যুদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর