• আজ- রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের শ্যামনগরে পল্লী চিকিৎসককের ভুল অপারেশনে রোগীর মৃত্যু সরকারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন শ্যামনগরে মৎস্য অফিসের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৩২টি চায়না দুয়ারি জাল শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করল বিজিবি নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না মালঞ্চের তীরে সবুজের প্রতিরোধ, শ্যামনগরে ম্যানগ্রোভ নবায়নের অঙ্গীকার 

বর্তমান সরকার শিক্ষা ও ক্রীড়া বান্ধব সরকার – এস এম জগলুল হায়দার এমপি

রিপোর্টারঃ / ৮৩৩ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেছেন,বর্তমান সরকার শিক্ষা ও ক্রীড়া বান্ধব সরকার। বাংলাদেশ শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে এখন পর্যন্ত উন্নয়নে কাজ করে যাচ্ছে । স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের এই অর্জনকে ধরে রাখতে হবে। বৃহস্পতিবার(১৬ই মার্চ) বিকাল ৪ টায় আটুলিয়া ইউনিয়নের হেঞ্চি বঙ্গবন্ধু  মাধ্যমিক বিদ্যালয়ে ২১ তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ একেএম আব্দুর রহমান টিপু, শ্যামনগর প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব জি,এম,আকবর কবীর, ভারপ্রাপ্ত প্রাক্তন চেয়ারম্যান বিএম ফজল মাহমুদ, উপজেলা মাধ্যমিক অফিসার নূর মোহাম্মদ তেজারত, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিজ মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিনা হাবিবুর রহমান, ছফিরূন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মমতাজ উদ্দিন, আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিএম কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের এস এম কবীর হোসেন, আটুলিয়া ইউপি সদস্য বিএম অহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন বিজয়ী প্রতিযোগী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর