• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
শ্যামনগর থানার এএসআই মাসুদকে টাকা দিলেই পক্ষে নেওয়া যায় তদন্ত প্রতিবেদন  সুন্দরবনে ডন বাহিনীর ত্রাসের অবসান, বাহিনী প্রধানসহ ১২জন ডাকাতের আত্মসমর্পণ কোষ্টগার্ডের কাছে নতি স্বীকার,আত্মসমর্পণের পথে ডন বাহিনী শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম

সুন্দরবনের রায়মঙ্গল এলাকা থেকে মৃত বাঘ উদ্ধার

রিপোর্টারঃ / ৭২২ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের রায়মঙ্গল এলাকা থেকে একটি অর্ধগলিত মৃত বাঘ উদ্ধার করেছে বনবিভাগ। শুক্রবার (২৪শে নভেম্বর) আনুমানিক সাড়ে তিনটায় রায়মঙ্গল নদীর চর থেকে বাঘটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন কৈখালী স্টেশন কর্মকর্তা সুলজ কুমার দীপ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রায়মঙ্গল এলাকায় অভিযানকালে দূর থেকে নদীরচরে কিছু পড়ে থাকতে দেখে কাছাকাছি যাই। সেখানে একটি মৃত বাঘ পড়ে থাকতে দেখে সেটি উদ্ধার করি। উদ্ধার করা বাঘটি কলাগাছিয়া পর্যটন কেন্দ্র রাখা হয়েছে বলে জানান তিনি। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, রায়মঙ্গল এলাকা থেকে একটি অর্ধ গলিত বাঘ উদ্ধার হয়েছে। সরজমিনে পরিদর্শনে বাঘটির গায়ে কোন আঘাত চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে বার্ধক্য জনিত কারণেই মৃত্যু হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অর্ধ গলিত বাঘটি মাটি চাপা দেয়া হয়েছে। একই সাথে এ সংক্রান্ত বিষয়ে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বাঘ সংক্রান্ত বিষয়ে সাধারণ ডাইরির ঘটনা নিশ্চিত করেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর