• আজ- বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কোস্টগার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ   সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ

শ্যামনগরে ভারতীয় মদসহ আটক ২

রিপোর্টারঃ / ৩৯৯ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ৯ জুন, ২০২৪

ডেস্ক রিপোর্টঃসাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালি চেয়ারম্যানের মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার সহ দুইজনকে আটক করেছে পুলিশ। মাদক উদ্ধার ও আটককের ঘটনাটি আজ দুপুর একটার দিকে ঘটে। জানা গেছে, আজ দুপুরের দিকে জয়াখালি চেয়ারম্যানের মোড় সংলগ্ন এলাকায় থেকে ভেটখালি বাজারের দিকে ইব্রাহিম ও বিল্লাল নামে দুই জন ৯ বোতল ভারতীয় মদ ব্যাগে করে নিয়ে আসছিল।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই আহাদুজ্জামান আহাদসহ পুলিশ টিম ঘটনাস্থল গিয়ে কৈখালীর জয়াখালী চেয়ারম্যানের মোড় থেকে ভারতীয় মদ সহ উপজেলার মুন্সিগঞ্জের আটিরপাড় গ্রামের এবাদুল মোড়লের ছেলে ইব্রাহিম (২৪) একই ইউনিয়নের ধানখালি গ্রামের ইয়াকুব আলী গাজীর ছেলে বিল্লাল হোসেন (২৭) কে আটক করে। আটক পরবর্তী তাদের কে থানায় আনা হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেন।

নীলাকাশ টুডে থেকে সংগৃহীত

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর