• আজ- বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কোস্টগার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ   সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ

সুন্দরবনে দস্যুতা কালে অস্ত্রসহ ৩ বনদস্যু আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রিপোর্টারঃ / ৪৫৮ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

জি এম মাছুম বিল্লাহঃ সুন্দরবনের খুলনা রেঞ্জে দস্যুতা কালে অস্ত্রসহ ৩জন বনদস্য আটকের ঘটনা ঘটেছে।
আটককৃত বনদস্যরা হলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে রবিউল, মংলার আমড়াতলার মুন্না ও একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
গতকাল ২৭শে জানুয়ারি রাত ১টায় অপহরণকৃত জেলেরা তাদেরকে আটক করতে সক্ষম হয়।
বনদস্যুদের হাতে জিম্মি হওয়া জেলে মোঃ শাহজালাল জানান, সন্ধ্যা সাতটার দিকে খুলনা রেঞ্জের সিসখালী এলাকা থেকে আমার ফিশিং বোর্ডে অতর্কিত হামলা চালায় বনদস্যু মজনু বাহিনীর সদস্যরা। এসময় আমার বোর্ডে থাকা ৭জন জেলে জিম্মি করে দস্যু বাহিনী।
দীর্ঘ সময় আমাদের আটক রেখে বোর্ড চালাতে থাকে দস্যু বাহিনী। এরপর রাত ১০টার দিকে বোর্ড যখন মান্দারবাড়িয়ায় পৌঁছায় ঠিক তখন দুই বনদস্যু বোর্ডের দুই মাথায় চলে যায়।
নিজেদেরকে বাঁচাতে আমরা সুযোগ বুঝে বনদস্যুদের উপরে ঝাঁপিয়ে পড়ি দীর্ঘক্ষণ উভয় পক্ষের মারামারির পর বনদস্যুরা পানিতে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর পানি থেকে তিনজন বনদস্যুকে আটক করতে সক্ষম হই। অপর একজনকে খুঁজে পাওয়া যায়নি।
আটককৃতদের সোমবার ২৭শে জানুয়ারি সকালে ৩জন বনদস্যু, ১টি একনলা বন্দুক ও ৩৬রাউন্ড গুলি দুবলাচর খেজুরতলা কোস্টগার্ড অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান শাহাজালাল।
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান বলেন, শুনেছি বনদস্যু আটক হয়েছে তবে সেটা খুলনা রেঞ্জে। আমরা ইতিমধ্যে কয়েকটি সফল অভিযান চালিয়েছি এবং সেটা অব্যাহত থাকবে।

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর