• আজ- শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কোষ্টগার্ডের অভিযানে করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আটক অস্ত্র জব্দ কোস্টগার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ   সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান  

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রিপোর্টারঃ / ৪২৩ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় শাহিনুর রহমান (৩৬) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম (৪২) মারাত্মক আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শ্যামনগর -কালিগঞ্জ সড়কের খানপুরের চালতেঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিনুর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইন বাড়ি গ্রামের বারিক গাজীর ছেলে। সে পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত রবিউল ইসলাম একই ইউনিয়নের মধ্য খলিশাবুনিয়া গ্রামের লোকমান কাগুচির ছেলে।

স্থানীয়রা জানান, গাবুরা থেকে রবিউল ইসলামকে নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন শাহিনুর। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা বিপরীতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন শাহিনুর ও রবিউল। পরে তাদের উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সন্ধ্যা ছয়টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক শাহিনুরকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, দুর্ঘটনায় শাহিনুরের ডান পায়ের হাড় ভেঙে বেরিয়ে যায়। এছাড়া দেহের বিভিন্ন অংশ বাস চাপায় থেঁতলে যায় ও দেহের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তাদের খুলনা মেডিকেলে পাঠানো হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা বলেন, খানপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শাহিনুরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও এই ঘটনায় রবিউল ইসলাম নামে আরো একজন মারাত্মক আহত হয়। এ ঘটনায় চালক বা হেলপারকে আটকের চেষ্টা চলছে। তিনি আরো জানান, খবর পাওয়া গেছে দুর্ঘটনাকবলিত বাস কালীগঞ্জ বাস মালিক সমিতির আওতায় রয়েছে ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা চলছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর