• আজ- বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কোস্টগার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ   সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ

শ্যামনগরে বাসের হেলপারকে পেটালেন বিজিবি সদস্য  

রিপোর্টারঃ / ৯৯৩ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে এক বাসের হেলপারকে পিটলেন বিজিবি সদস্য।শুক্রবার (৯ই ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জানা যায় বংশীপুর থেকে একজন মহিলা যাত্রী দুইটা বাচ্চা সহ মুন্সিগঞ্জ স্টান্ডের উদ্দেশ্যে আসে। হেলপার ঐ যাত্রীর কাছে ভাড়ার টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানালে দু পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বাসে থাকা মহিলাযাত্রী হেলপার টিকে চড়-থাপ্পর মারতে থাকে। পক্ষান্তরে হেলপার ভাড়ার টাকা আদায়ের জন্য ব্যাগ ধরে টানাটানি শুরু করে। ঠিক এমনি পরিস্থিতিতে বিজিবির এক সদস্য এসে হেলপারকে বেধড়ক পিটায় বলে জানিয়েছেন তারা।

গাড়িতে আসা মহিলা যাত্রী আকলিমা(ছদ্মনাম) এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি বাচ্চা নিয়ে বংশিপুর থেকে মুন্সিগঞ্জ আসার পথিমধ্যে বাসের হেলপার আমার কাছে বাচ্চার ভাড়া বাবদ অতিরিক্ত টাকা দাবি করে আমি টাকা না দেওয়ায় আমার সাথে দূর ব্যবহার করে।

আপনি হেলপারকে মেরেছেন এমন প্রশ্নের উত্তরে ওই যাত্রী বলেন হ্যাঁ আমি মেরেছি কারণ সে আমার সাথে চরম খারাপ ব্যবহার করেছে।

অন্যদিকে বাসের হেলপার বলেন, আমি ভাড়ার টাকা চেয়েছি কিন্তু কোন টাকা না দিয়ে উনি যখন চলে যাচ্ছিলেন তখন আমি তার ব্যাগ টেনে ধরি। ব্যাগ ধরার সাথে সাথে ঐ যাত্রী আমাকে এলোপাথাড়ি চড়-থাপ্পড় দিতে থাকে তারপরও আমি ব্যাগ ছাড়িনি। বিষয়টি নিষ্পত্তির জন্য কাউন্টারের দায়িত্ব থাকা মালেক ভাইকে ডাকছিলাম। ঠিক সেই মুহূর্তে একজন এসে আমাকে কিল ঘুষি লাথি মারতে থাকে।পরবর্তীতে জানতে পারি উনি একজন বিজিবির সদস্য। স্থানীয়রা যখন ওই সদস্যের উপর ক্ষিপ্ত হয় তখন উনি নিজের প্রভাব দেখিয়ে ওই যাত্রীদের তার গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের বাধার মুখে পড়ে সে। উপস্থিত ওই বিজেপি সদস্যের কাছে জানতে চাইলে মারধরের ঘটনার কথা স্বীকার করে তিনি বলেন,মহিলাকে ধরে টানাটানি করছিল তাই আমি তাকে মেরেছ। সরকারি একটি বিশেষ বাহিনীর সদস্যের এমন আচরণে অসন্তোষ প্রকাশ করেন উপস্থিত জনসাধারণ। উপস্থিত জনসাধারণের অনেকেই বলেন,উনি যে বিজিবি সদস্য এটা জানতাম না। আমরা জানি উনি বেশ কয়েকটি গাড়ির মালিক। বুড়ি গোয়ালিনী থেকে তার একের অধিক গাড়ি ভাড়ায় পরিচালিত হয়। বিশেষ এই বাহিনীর সদস্য তার চাকরির বিপরীতে কিভাবে এটি পরিচালনা করেন সেটা নিয়ে মোটামুটি বিস্মিত অনেকেই।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর