• আজ- শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কোষ্টগার্ডের অভিযানে করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আটক অস্ত্র জব্দ কোস্টগার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ   সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান  

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টারঃ / ৭৭০ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি:শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের খোলপেটুয়া নদীতে  গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ই নভেম্বর) বিকাল ৪টায়  নীলডুমুর উত্তর পাড়া যুব সংঘের আয়োজনে সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীতে বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আগত মোট ৫টি নৌকা অংশগ্রহণ করে।
নৌকা বাইচ প্রতিযোগিতার কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী প্রতিটি নৌকা তিন বার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের হীরার তরী ও আশাশুনি উপজেলার পুইজালার সোনার তরী দ্বিতীয় স্থান অধিকার করে।
তরুণ সমাজসেবক ফারুক হোসেনের  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান,এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী সহকারী বন সংরক্ষক পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ, ভবতোষ কুমার মন্ডল সাধারণ সম্পাদক বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামীলীগ,জি এম আকবর কবির সভাপতি শ্যামনগর উপজেলা প্রেসক্লাব,জি এম মাছুম বিল্লাহ সাধারণ সম্পাদক সুন্দরবন প্রেসক্লাব, বেলাল হোসেন কার্যকরী সদস্য সুন্দরবন প্রেসক্লাব। এছাড়া উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জি এম আকবর হোসেন ও স ম ওসমান গনি সোহাগ।
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর