• আজ- শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
কোষ্টগার্ডের অভিযানে করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আটক অস্ত্র জব্দ কোস্টগার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ   সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান  

বারভিডা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন মোংলা বন্দর চেয়ারম্যান 

রিপোর্টারঃ / ৮২৯ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

মোংলা(বাগেরহাট)প্রতিনিধিঃ মোংলা বন্দর চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন(বারভিডা)এর প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮শে নভেম্বর) দুপুরে বন্দর সদর দপ্তরের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভায় বারভিডার চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ ডন এর নেতৃত্বে প্রতিনিধি দলে অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্টগন,ট্রেজারার ও কার্যনির্বাহী সদস্যগন উপস্হিত ছিলেন।।

এসময়ে প্রতিনিধি দলের পক্ষ থেকে বন্দরে আমদানীকৃত গাড়ির যন্ত্রাংশ খোয়া যাওয়া রোধে বন্দর কর্তৃপক্ষের ভূমিকা,ষ্টিভেটরস এবং বারভিডার প্রতিনিধিবৃন্দের সমন্বয়ে যৌথ ইনভেন্টরী কার্যক্রম পরিচালনা সহ নানান সুযোগ সুবিধা প্রদানের জন্য বন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

পাশাপাশি পদ্মা সেতু চালু হওয়ায় অধিক গাড়ি আমদানির প্রেক্ষিতে বড় বড় জাহাজ বন্দরের জেটিতে ভেড়ার জন্য পশুর নদীতে ড্রেজিং এবং আধুনিক কার ইয়ার্ড নির্মানের দাবী জানান। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মূসা গাড়ী আমদানীকারকদের জন্য আধুনিক বহুতল শেড নির্মান সহ সকল ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়নের আস্বাস দেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর