• আজ- শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বনবিভাগের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার বনদস্যুর গুলিতে আহত কাঁকড়া আহরনকারী, আতঙ্কিত বনজীবীরা শ্যামনগরের মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি শ্যামনগরে পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে রড দিয়ে মারপিট করলেন বিএনপি নেতার ছেলে কোষ্টগার্ডের অভিযানে করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আটক অস্ত্র জব্দ কোস্টগার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ   সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র 

বনবিভাগের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার

রিপোর্টারঃ / ৬৫ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ সুন্দরবনের গহীন অরণ্যে দস্যু দমনে বড় ধরনের সাফল্য দেখিয়েছে বনবিভাগ। সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে নিয়মিত টহল চলাকালে ডাকাত সন্দেহে একদল দুষ্কৃতিকারীর সঙ্গে বনরক্ষীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১০ই এপ্রিল) বেলা ৩টায় কোবাদক স্টেশনের কঞ্চি খালের বাইনতলা এলাকায় এই শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালিত হয়। অভিযানে ডাকাত দল পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. মশিউর রহমান এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন খুলনা বিভাগীয় বন সংরক্ষক এ.জেড এম হাছানুর রহমান।
বনবিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে ও সম্পদ রক্ষায় সাতক্ষীরা রেঞ্জের একটি বিশেষ টহল দল শুক্রবার সকালে নিয়মিত অভিযানে বের হয়। বিকেল ৩টার দিকে দলটি যখন কোবাদক স্টেশনের আওতাধীন কঞ্চি খালের বাইনতলা এলাকায় পৌঁছায়, তখন বনের গহীন অংশে কিছু সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা ও সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন বনরক্ষীরা।
টহল দলটির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালানোর চেষ্টা করলে বনরক্ষীরা তাদের ধাওয়া দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জননিরাপত্তা রক্ষার্থে বনবিভাগের বিশেষ টিম পাল্টা ৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। গুলির শব্দে এবং বনরক্ষীদের কঠোর অবস্থানের মুখে টিকতে না পেরে দুষ্কৃতিকারীরা গহীন বনের ভেতর দিয়ে পালিয়ে যায়।
অভিযান শেষে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালায় বনবিভাগ। তল্লাশিকালে ঝোপঝাড়ের আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি দেশীয় ওয়ান শুটার গান (অস্ত্র) এবং ৪টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই আলামত বর্তমানে বনবিভাগের হেফাজতে রয়েছে।
এই ঘটনার পর সুন্দরবনের ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বনবিভাগ জানিয়েছে, দস্যুদের শনাক্ত করতে এবং তাদের গ্রেফতারের লক্ষে সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জেলে ও বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর