• আজ- শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
কোষ্টগার্ডের অভিযানে করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আটক অস্ত্র জব্দ কোস্টগার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ   সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান  

জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছেন চেয়ারম্যান অসীম মৃধা

রিপোর্টারঃ / ৮৭৩ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম মৃধা জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিভিন্ন প্রসাশনিক দপ্তর লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার (১০ই অক্টোবর) দুপুর ১টায় সাংবাদিকদের এমন তথ্য জানান ইউপি চেয়ারম্যান অসীম মৃধা। ঘটনা সূত্রে জানা যায়,সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে জনস্বার্থে বে-সরকারি এনজিও সংস্থা “ওয়ার্ল্ড ভিশন” বাংলাদেশের অর্থায়নে গণলেট্রিনের স্থান নির্ধারণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আসাদুজ্জামান। তিনি ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শন করে স্থান নির্বাচিত করে লেট্রিন নির্মান করার নির্দেশনা দেন। ভূমি কর্মকর্তার নির্দেশনা মোতাবেক নির্মান কাজ শুরু করে ওয়ার্ল্ড ভিশন।নির্মাণাধীন গণলেট্রিনের চলমান কাজের স্থানে ৫ অক্টোবর (বৃহস্পতিবার)” বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর মুন্সিগঞ্জ ইউনিয়ন কার্যালয়ের সাইনবোর্ড লাগান স্থানীয় মুক্তিযোদ্ধা লুৎফর ফকির, গফফার ফকির সহ কয়েকজন। একই সাথে তারা গন ল্যাট্রিনের কাজ বন্ধ করে দেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউপি চেয়ারম্যান অসীম মৃধাসহ ইউপি সদস্যরা কাজ বন্ধের বিষয়ে জানতে চাইলে জনৈক লুৎফর ফকির তার ওপর রেগে যান একপর্যায়ে মারতে উদ্ধত হন। এতে তিনি প্রতিবাদ করেন। তিনি আরো বলেন, লুৎফর ফকির তার সাথে কয়েকবার ইউপি নির্বাচন করে হেরে যান। সেই থেকে তার সাথে শত্রুতা পোষণ করে আছে। ২০০৩ সালে তাকে হত্যার উদ্দেশ্যে যে হামলা হয়েছিল তার অর্থদাতা ও পরিকল্পনাকারী ওই লুৎফার ফকির। তিনি একজন দখলবাজ ও লুটতরাজ কারী। তিনি মুক্তিযোদ্ধার দোহাই দিয়ে ২০০ বিঘা হরিনগর মৌজার চিলের খাল অবৈধভাবে দখল করে খাচ্ছে। ইতিপূর্বে তিনি আমাকে ৬/৭ বার হত্যা করার চেষ্টা করেছে। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তার দাবি জানাচ্ছি। চেয়ারম্যানকে হুমকির বিষয় মো: লুৎফর ফকিরের নিকট জানতে চাইলে তিনি বিষয়টি অস্বিকার করে বলেন, আমি কি ছেলে মানুষ যে তাকে হুমকি দেব।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর