• আজ- শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কোষ্টগার্ডের অভিযানে করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আটক অস্ত্র জব্দ কোস্টগার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ   সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান  

আশাশুনিতে বেড়ীবাঁধ নির্মাণে ঠিকাদারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রিপোর্টারঃ / ১০১১ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনির চুইবাড়ি বেড়িবাঁধ সংস্কারে ঠিকাদারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। আমফান ও ইয়াসের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ জরুরি মেরামতের জন্য ২ টি প্যাকেজের আওতায় ৮০০ মিটার বেড়ীবাঁধ নির্মাণ করার জন্য গত ৪ মাস পূর্বে অনুমোদন দেয় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড -২।যারমধ্যে ৪০০ মিটার বেড়ীবাঁধের কাজের দায়িত্ব পান খুলনার জাকির ও ৪০০ মিটার কাজ সাতক্ষীরার ইউনুস ঠিকাদার।
৭/১,৭/২ ও ৪ নং পোল্ডারের এই দুটি কাজ সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, সকল কাজ সম্পন্ন হলেও প্রতাপনগর ইউনিয়নের চুইবাড়ি বেড়িবাঁধের ৮০০ মিটার কাজ নামে মাত্র মাটি ও নিম্নমানের জিও দিয়ে ফেলে রেখে গেছেন ঠিকাদার।একাধিক সুত্রে জানা যায়, খুলনার জাকির ও সাতক্ষীরার ইউনুস ঠিকাদার ৮০০ মিটার কাজ মাত্র ৮ লক্ষ টাকা দিয়ে চুক্তি করে দেন খালেক নামক এক সাব ঠিকাদারের কাছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন গণমাধ্যমকে জানান, উভয় ঠিকাদার সাব ঠিকাদার খালেককে চুক্তি অনুযায়ী টাকা না দেওয়ায় শ্রমিকরা কাজ করছেনা।ঠিকাদারী প্রতিষ্ঠান দুটি সাব ঠিকাদারকে টাকা কম দেয়ার কারণেই এই অবস্থা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মরত সেকশন অফিসার আলমগীর হোসেন তার ঘনিষ্ঠ লোক কে দিয়ে এই কাজগুলো করিয়ে থাকেন।আলমগীরের সাথে সখ্যতা থাকার কারণে
সোনাতনকাটি, রুয়েরবিলে ২ টি প্যাকেজ।বিছটে ৫ টি প্যাকেজ তার ঘনিষ্ঠ খুলনার বিপ্লব ও জাকিরের মাধ্যমে করেছেন বলে বেড়ীবাঁধের এই দুর্দশা।সোনাতনকাটি ১৯ লক্ষ টাকার কাজ সাবঠিকাদারের কাছে ৩ লাখ ৫০ হাজার টাকা ও জিও রোল বাবদ ১ লক্ষ টাকায় চুক্তি করে দেন মূল ঠিকাদার জাকির।এলাকাবাসীর প্রশ্ন ১৯ লক্ষ টাকার কাজ যদি চার লক্ষ টাকায় করা হয় তবে কাজের গুণগত মান কোথায় যে দাঁড়ায়? এই ঠিকাদারদের বিরুদ্ধে কথা বলতে গেলে বাঁধা দেয় আলমগীর।পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার আলমগীর কবির ও তার সহকারী অনুপ দাশের বিরুদ্ধে কয়েকবার মানববন্ধন করেছেন প্রতাপনগর ও তার আশপাশের এলাকাবাসী।তাদের দাবি অতীতে তার বিরুদ্ধে মানববন্ধন সহ অনেক কিছু হলেও অবৈধ অর্থের বিনিময়ে পার পেয়ে যায় সে। তার হাত থেকে উপকূল বাসী বাঁচতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হোক।
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর