• আজ- মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
কোস্টগার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ   সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর অতর্কিত হামলা বনবিভাগের নিরব সহযোগিতায় পাচার হচ্ছে শামুক, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র  কিভাবে মিলবে ফ্যামিলি কার্ড জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ

শ্যামনগরে ঐতিহ্যবাহী মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টারঃ / ৯৮২ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩

বিশেষ প্রতিনিধি : শ্যামনগরে ঐতিহ্যবাহী মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৫ই জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত রমজাননগর ইউনিয়নের ভেটখালির নতুন ঘেরী মুন্ডাপাড়া সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় মন্ডা সম্প্রদায়ের উদ্যোগে তাদের ঐতিহ্যের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করেন। দিনব্যাপী প্রতিযোগিতায় শ্যামনগর উপজেলা সহ সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন এলাকা থেকে ৫০ জনও বেশি প্রতিযোগী প্রায় চার শতাধিক মোরগ নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। মোরগ লড়াই প্রতিযোগিতা কমিটির প্রধান পঞ্চানন মুন্ডা জানান, পৌষের শেষ দিনে পিঠা পার্বণ উৎসবের সাথে তাদের সাখরানী উৎসবের অংশ হিসেবে সুদীর্ঘকাল ধরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের পাশাপাশি মোরগের দাম বেশি হওয়ায় এবার চার শতাধিক মোরগ প্রতিযোগিতায় উপস্থিতি করা হয়। জমজমাট এই মোরগ লড়াই দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শনার্থী নতুনঘেরী মুন্ডা পাড়ায় উপস্থিত হয়। মোরগের পায়ে ধারালো চাকু স্থাপনের জন্য ২০ জনেরও বেশি বিশেষজ্ঞ মোরগ লড়াই স্থলে হাজির হন। অনেক মোরগ প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তিন থেকে চারটি লড়াইয়ে অংশ নেয়। মোরগ অংশ না নেওয়ায় স্থানীয়দের কাছে বিক্রি করে দেয়া হয়। এসব মোগর প্রতিযোগিতায় বিজয়ী করার পরে আবার কেজি দরে বিক্রিও করে দিতে ও দেখা যায় ।
কালিগঞ্জ উপজেলার ধামরাইল গ্ৰামের শিপপদ মন্ডল ৪ মোরগ নিয়ে এসে তিনবার পরাজিত হয়ে ১ বার বিজয়ী হয়েছেন ।উপজেলার কৈখালী ইউনিয়নের নিরাপদ মন্ডল ১ টা মোরগ এনে পরপর তিনবার একাই বিজয়ী হয়েছেন। এটি একটি খেলা হলেও মানবিক দৃষ্টি থেকে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। খেলাটিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দর্শকদের মাঝে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর