• আজ- বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা সংঘবদ্ধ সিন্ডিকেটের দখলে সুন্দরবন, বনবিভাগের ছয় ঘন্টার অভিযানে চমক শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম সুন্দরবনে অপরাধ কমাতে হলে ভাঙতে হবে দালাল চক্র শ্যামনগরে বছরের পর বছর জলাবদ্ধ শংকরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ‎

জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা

রিপোর্টারঃ / ১১০ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: বিশ্ব জলাভূমি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে “জলাভূমি ও প্রথাগত জ্ঞান: সাংস্কৃতি ঐতিহ্য উদ্যাপন” এই প্রতিপাদ্যে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক, গ্রীণ কোয়ালিশন, সংগঠিত জনসংগঠন ও সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিমের আয়োজনে “জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার” শীর্ষক এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মুন্সিগঞ্জের হরিনগর বাজার সংলগ্ন চুনকুড়ি নদীর পাড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা জলাভূমি, নদী, খাল-বিল ও প্রাকৃতিক জলাশয় রক্ষার দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ গ্রীণ কোয়ালিশনের সভাপতি ডাঃ যোগেশ মন্ডল। আলোচনা সভায় বারসিক এর ক্যাম্পেইন এন্ড নেটওয়ার্ক ফ্যাসিলিটেটর স.ম ওসমান গনী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কর্মসূচি কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল, ঈশ্বরীপুর গ্রীণ কোয়ালিশনের সভাপতি এম. জিল্লুর রহমান, সুন্দরবন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব, সিনিয়র সাংবাদিক মো. আইয়ুব আলী, মথুরাপুর কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক সরমা রানী, কৃষক নিমাই মন্ডল এবং সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম বুড়িগোয়ালিনী ইউনিটের সাধারণ সম্পাদক সবুজ বিল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের জীবন-জীবিকা, খাদ্য নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় জলাভূমি অপরিহার্য। প্রথাগত জ্ঞান ও স্থানীয় মানুষের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জলাভূমি সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ জোরদার করার আহ্বান জানান তারা।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর