• আজ- মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার শীর্ষক র‌্যালি ও আলোচনা শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯ শ্যামনগরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ও দোয়া অনুষ্ঠান   শ্যামনগরে ৩ হাজার কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা সংঘবদ্ধ সিন্ডিকেটের দখলে সুন্দরবন, বনবিভাগের ছয় ঘন্টার অভিযানে চমক শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম সুন্দরবনে অপরাধ কমাতে হলে ভাঙতে হবে দালাল চক্র শ্যামনগরে বছরের পর বছর জলাবদ্ধ শংকরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ‎

সড়ক দুর্ঘটনায় ঝরে গেল পাঁচটি পরিবারের অবলম্বন

রিপোর্টারঃ / ৫৭৮ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও ২৩ জন যাত্রী আহত হয়েছেন।নিহতরা হলেন শ্যামনগর উপজেলার রমজানগর গ্রামের সাফায়াত গাজী ছেলে আবু বক্কর সিদ্দিক, শ্রীফল কাটি গ্রামের সিরাজ মোল্লার ছেলে বাবু মোল্লা,আবাদ চন্ডিপুর গ্রামের আনসার মোড়লের ছেলে মহাসিন মোড়ল, কালিগঞ্জ উপজেলার বাজার গ্রাম এলাকার মনিরুল কারিগরের ছেলে নাহিদ কারিগর ও মাগুরার বড় পশ্চিম বাজার এলাকার পিকুল মোল্লা।

ঘটনা সূত্রে জানা যায়,মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কোতোয়ালি থানার মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর করিমপুর হাইওয়ে থানার (মাদারীপুর রিজিওন) অফিসার ইনচার্জ মো. সালাহ্ উদ্দিন চৌধুরী।

তিনি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিহতদের বাস থেকে বাহির করা হয়। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে সহায়তা করেন।মো. সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে আহত ও নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক আছে।পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর থানাধীন মল্লিকপুর নামক স্থানে ঢাকা থেকে ঝিনাইদহ অভিমুখী গ্রিন পরিবহন এবং ঝিনাইদহ থেকে বরিশাল অভিমুখী খাগড়াছড়ি পরিবহনের মুখামুখি সংঘর্ষ হয়।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর