• আজ- সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম সুন্দরবন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা সুন্দরবন উপকূলের ৩১ বাঘ বিধবা পরিবার পেল ২টি করে ছাগল শতভাগ অকৃতকার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন শিক্ষকদের কোন দায়বদ্ধতা নেই

শ্যামনগরে নৌ পুলিশের অভিযানে ৪টি হরিণের শিংসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার।

রিপোর্টারঃ / ৬৭৬ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

জি এম মাছুম বিল্লাহ : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগরে অভিযান চালিয়ে ৪টি হরিণের শিংসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে নৌ পুলিশের সদস্যরা। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর খাদ্যগুদামের পানির ড্রেনের বাইরের অংশ থেকে এসব উদ্ধার করা হয়।স্থানীয় সাইকেল মিস্ত্রী আনিছুর রহমান বলেন, আমি বিকেলে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। হঠাৎ খাদ্যগুদামের পানির ড্রেনের বাহিরের অংশে একটি বস্তা দেখতে পেয়ে স্থানীয় নৌ পুলিশকে খবর দেয়। পরে নৌ পুলিশের এসআই তারক বিশ্বাস ও এএসআই হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হরিনগর খাদ্যগুদামের পানি প্রবাহের বাইরের অংশের ড্রেনে অভিযানে নামেন। নৌ পুলিশের এসআই তারক বিশ্বাস বলেন, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে পরিত্যাক্ত অবস্থায় চারটি হরিণের শিং ও একটি একনলা দেশী তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে। হরিণের শিংগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাস্থলে উপস্থিত বনবিভাগের চুনকুড়ি টহলফাড়ির ওসি মোঃ হারুন-উর-রশিদ বলেন, হরিণের শিংগুলো বছর খানেক আগের বলে ধারণা করা হচ্ছে।

 

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর