• আজ- শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্নীতি ও অনিয়ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি করলেন ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক আলিফ আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার জেলেরা সংঘবদ্ধ সিন্ডিকেটের দখলে সুন্দরবন, বনবিভাগের ছয় ঘন্টার অভিযানে চমক শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম সুন্দরবনে অপরাধ কমাতে হলে ভাঙতে হবে দালাল চক্র শ্যামনগরে বছরের পর বছর জলাবদ্ধ শংকরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ‎ সাতক্ষীরায় অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত তালায় যুবদল নেতাকে গলা কেটে হ*ত্যা করেছে দৃর্বৃত্তরা শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন: গাজী আল ইমরান সভাপতি, রুবেল সম্পাদক, জুলেট সাংগঠনিক সম্পাদক ‘উপকূলবন্ধু’র মুখোশ উন্মোচন: এনজিওর নামে অনুদান আত্মসাত, খাস জমি দখল ও বিতর্কিত কর্মকাণ্ডে মোস্তফা নুরুজ্জামান

শ্যামনগরে উপজেলা মডেল মসজিদের পাইলিংয়ের উদ্বোধন

রিপোর্টারঃ / ৭৫৬ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মানের অংশ হিসেবে শ্যামনগর উপজেলা মডেল মসজিদ প্রকল্পে পাইলিং ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর।এসময় আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাহিনুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো: জিল্লুর রহমান, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন (মিলন), প্রজেক্ট ম্যানেজার মো: শাহিন আলম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো: ওলিউর রহমান, শ্যামনগর বাজার ব্যাবস্থাপনা কমিটির সম্পাদক মো: ফিরোজ হোসেন।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মূফতি আলহাজ্ব আব্দুল খালেক।প্রকল্প পরিচালক মো. নজিবর রহমান জানান,বিশুদ্ধ ইসলাম প্রচারের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হবে এই মসজিদগুলো। মসজিদ গুলোর পরিচালনা করবে ইসলামিক ফাউন্ডেশন।তিনি আরো জানান,বিশ্বে কোনো মুসলিম শাসকের একসঙ্গে ৫৬০টি মসজিদ নির্মাণ এই প্রথম।সাতক্ষীরা গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়ন ও ঠিকাদারী প্রতিষ্ঠান হাসান এন্ড সন্স লিমিটেড বাস্তবায়নাধীন প্রকল্পটির মোট চুক্তিমূল্য নির্ধারন করা হয়েছে ১২,৪৯,১৬,৮৪৭ (বার কোটি উনপঞ্চাশ লক্ষ ষোল হাজার আট শত সাতচল্লিশ টাকা।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • শনিবার (সকাল ১০:৩৬)
  • ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
  • ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্তকাল)