• আজ- মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরের নির্বিচারে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে সুদের টাকা না পেয়ে গরু লুট, থানায় অভিযোগ বনবিভাগের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার বনদস্যুর গুলিতে আহত কাঁকড়া আহরনকারী, আতঙ্কিত বনজীবীরা শ্যামনগরের মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি শ্যামনগরে পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে রড দিয়ে মারপিট করলেন বিএনপি নেতার ছেলে কোষ্টগার্ডের অভিযানে করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আটক অস্ত্র জব্দ কোস্টগার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ   সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা 

মুন্সীগন্জ ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে জেলে কার্ডের চাউল বিতরণ

রিপোর্টারঃ / ৬৬৬ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ১০ জুন, ২০২৩

বিশেষ প্রতিনিধি:শ্যামনগর উপজেলার মুন্সীগন্জে ইউনিয়ন পরিষদে উৎসব মুখর পরিবেশে জেলে কার্ডের চাউল বিতরণ শেষ করেছে। সুন্দর পরিবেশে চাউল নিতে পেরে জেলেরা খুবই আনান্দিত। পহেলা জুন থেকে মাছের প্রজনন মৌসুমে ৯৫ দিনের জন্যে সুন্দরবনে প্রবেশের সকল ধারনের পাশ বন্ধ থাকায়। সরকারের পক্ষ থেকে প্রতিটা জেলের জন্যে ৮৬ কেজি চাউল বরাদ্দ করা হয়। সেই ধারাবাহিকতায় মুন্সীগন্জ পরিষদে গত ৪ জুন থেকে চাউল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান বাবু অসীম কুমার মৃধা। ১১৯৩ জন জেলের মাঝে প্রথম ধাপের চাউল বিতরণ শেষ করেছে উৎসব মুখর পরিবেশে। চাউল নিতে আসা জেলে রফিকুল ইসলাম বলেন, আমরা এই প্রথম সরকারি নিয়ম অনুযায়ী চাউল নিতে পেরেছি। আনান্দের সাথে চাউল নিতে পেরেছি এবং চেয়ারম্যান নিজে দাড়িয়ে থেকে চাউল মেপে দেছে।

আরেক জেলে আমিনুর রহমান সহ একাধিক জেলে বলেন, জেলে কার্ডের চাউল নিতে আসলে অনেক ভোগান্তি পোহাতে হয়। কিন্তু এই চেয়ারম্যানের সময় সচ্ছ ভাবে চাউল বিতরণ করছে। যারা প্রকৃত জেলে তারা চাউল পাচ্ছে। আমরা খুব ভালো ভাবে চাউল নিতে পেরেছি। এ বিষয় মুন্সীগন্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা বলেন, আমি সরকারি নিয়ম মেনে চাউল বিতরণ করেছি। কোন জেলেকে চাউল কম দেইনি। এই কোন ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে চাউল বিতরণ করা হয়েছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর