• আজ- সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম সুন্দরবন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা সুন্দরবন উপকূলের ৩১ বাঘ বিধবা পরিবার পেল ২টি করে ছাগল শতভাগ অকৃতকার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন শিক্ষকদের কোন দায়বদ্ধতা নেই

নতুন নেতৃত্বে শ্যামনগর বিএনপি, আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব মুন্না

রিপোর্টারঃ / ১৬৬ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘদিন পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির কমিটিতে বড় রদবদল এলো। বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সোমবার (২৭শে জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে আলহাজ্ব সোলাইমান কবিরকে আহ্বায়ক ও অ্যাডভোকেট এস এম আশেক এলাহী মুন্নাকে সদস্য সচিব করা হয়েছে।

প্রকাশিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি এম মাসুদুল আলম,যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আবু সাঈদ, গোলাম আলমগীর, আবুল কালাম মোড়ল, মো. আমজাদুল ইসলাম আমজাদ, জহুরুল হক আপ্পু, আবুল খায়ের মল্লিক, গাজী শহীদুজ্জামান, আজিজুল হক সরদার ও গাজী শাহ আলম।

সম্মানিত সদস্য করা হয়েছে মাস্টার আব্দুল ওয়াহেদ ও অ্যাডভোকেট আব্দুস সালামকে।

অন্যান্য সদস্যরা হলেন, জি এম লিয়াকত আলী, জি এম সাদেকুর রহমান, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, আব্দুর রশিদ ঢালী, মো. আবুল কাশেম মোড়ল, মো. কামরুজ্জামান, মো. নুরুজ্জামান, জি এম আবু ইউসুফ, আসাদুজ্জামান মিঠু, আব্দুল মজিদ, আবিদ হাসান, আব্দুর রাজ্জাক, মো. আশরাফ সরদার, মো. ফজলুল হক, মোছা. হালিমা কামরুল, মো. মাসুদ ও মো. সাহারাত হোসেন।

বিজ্ঞপ্তিতে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে শ্যামনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে শ্যামনগর উপজেলা বিএনপিতে নতুন সাংগঠনিক কাঠামো তৈরি হলো। আগামী সম্মেলনকে সামনে রেখে দলীয় কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা দলীয় নেতাকর্মীদের।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর