• আজ- মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরের নির্বিচারে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে সুদের টাকা না পেয়ে গরু লুট, থানায় অভিযোগ বনবিভাগের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার বনদস্যুর গুলিতে আহত কাঁকড়া আহরনকারী, আতঙ্কিত বনজীবীরা শ্যামনগরের মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি শ্যামনগরে পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে রড দিয়ে মারপিট করলেন বিএনপি নেতার ছেলে কোষ্টগার্ডের অভিযানে করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আটক অস্ত্র জব্দ কোস্টগার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ   সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা 

চুনার বেড়িবাঁধ নিয়ে রহস্য, অবাধে বিক্রয় হচ্ছে ইট ও বালু নিরব ভূমিকায় সংশ্লিষ্টরা

রিপোর্টারঃ / ৭১৬ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনার বেড়িবাঁধের সরকারি ইট ও বালু বিক্রয়ের মহোৎসব চলছে। সংস্কারের সুযোগকে কাজে লাগিয়ে বেশ কিছুদিন ধরেই ইট ও বালু বিক্রি করা হচ্ছে বলে জানান স্থানীয়রা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল বিকেলে সরজমিনে গিয়ে দেখা গেছে জবেদ গাজীর ছেলে আনার,বাক্কার গাজীর ছেলে গফফার, আঃ মাজেদ ও সুরাত গাজীর ছেলে নুরুজ্জামানসহ তার পরিবারের সদস্যদের রাস্তার বালু নিয়ে যাচ্ছে। সরকারি মাল কেন নিয়ে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে বলেন, টাকা দিয়ে কিনে নিয়েছি বাড়িতো নিয়ে যাব। রাস্তার মালামাল বিক্রয় হয়েছে কিনা জানতে চাইলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম আব্দুর রউফ বলেন, রাস্তার মালামাল বিক্রয়ের প্রশ্নই ওঠেনা। যদি কেউ এটা করে থাকে তাহলে চরম অন্যায় করেছে, আমি বিষয়টা দেখতেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আশ্বাস অনুযায়ী দীর্ঘক্ষণ দেখার পর কোন প্রতিকার না পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন এর কাছে বিষয়টি জানানো হয়। তিনিও বিষয়টি দেখবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন। উল্লেখ্য সংশ্লিষ্টদের আশ্বাসের ভিড়ে ভোররাত থেকে রাস্তার ইট নিয়ে যাওয়া শুরু হয়েছে। আশ্বস্ততা ছেড়ে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন সুশীল সমাজ ও এলাকাবাসী। তারা বলেন সরকারি সম্পত্তি রক্ষা হোক, একই সাথে যারা এটি নিয়ে ব্যবসা খুলে বসেছেন তাদেরকে বিচারের আওতায় আনা হোক।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর