• আজ- সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগর সীমান্তে র‌্যাবের অভিযান, ৬০ বোতল কোরেক্সসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ আটক ১ জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় লিডার্স এর স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাকের মেলায় অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ শ্যামনগরে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধন শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের জরাজীর্ণ ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম সুন্দরবন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা সুন্দরবন উপকূলের ৩১ বাঘ বিধবা পরিবার পেল ২টি করে ছাগল শতভাগ অকৃতকার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন শিক্ষকদের কোন দায়বদ্ধতা নেই

‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

রিপোর্টারঃ / ৩০৮ বার ভিজিট
আপডেটঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে উৎসবমুখর পরিবেশে কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগ (কেবিপিএল) ২০২৬ এর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫ টায় কলবাড়ী স্পোর্টস ফ্যামিলির আয়োজনে এবং জলিল মোড় সংলগ্ন বালুর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে সুন্দরবন প্রেসক্লাব ও স্বাধীন ব্রাদার্স ইউনাইটেড ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে।

‎খেলা শুরুর আগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী শিল্পীদের মনোমুগ্ধকর আদিবাসী নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লাঠি খেলা, যা মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

‎এরপর উদ্বোধনী ম্যাচে শুরু থেকেই দুই দল প্রাণবন্ত ফুটবল উপহার দেয়। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে উভয় দল একটি করে গোল করলে শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। দুই দলের খেলোয়াড়দের দৃষ্টিনন্দন নৈপুণ্য, দ্রুতগতির আক্রমণ ও লড়াকু মনোভাব দর্শকদের মুগ্ধ করে। স্বাধীন ব্রাদার্স ইউনাইটেডের পক্ষে গোল করেন আমিনুর রহমান এবং সুন্দরবন প্রেসক্লাবের হয়ে দলের পক্ষে একমাত্র গোল করেন মোঃ সাকিব জুনিয়র।

‎উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ রেফারিজ এসোসিয়েশনের সদস্য এম.এম মজনু-ই-এলাহী, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি.এম মাসুম বিল্লাহ, স্থানীয় বিএনপি নেতা নুর ইসলাম সরদার, আলহাজ্ব মোজাম্মেল হোসেন, শিক্ষক রিয়াজ হোসেন প্রমুখ।

‎এছাড়াও স্থানীয় ক্রীড়াপ্রেমী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের বিকাশ ঘটানো এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। খেলাটি পরিচালনা করেন শ্যামনগর উপজেলা রেফারিজ এসোসিয়েশনের সদস্য জাহাঙ্গীর আলম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলবাড়ী স্পোর্টস ফ্যামিলির প্রধান সমন্বয়ক স.ম ওসমান গনী সোহাগ।

‎আগামীকাল (৫ আগস্ট) বিকেল ৪টায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে জীম এন্টারপ্রাইজ ফুটবল একাদশ ও সুন্দরবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ঘিরেই স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর